মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যাতে মেতে উঠলো মালদা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৪ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার | আপডেট: ১১:০৪ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার

মালদা

রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যাতে মেতে উঠলো মালদা শহরের সিঙ্গাতলার বাসন্তী আবাসনে বাসিন্দারা । আবাসনের বাসিন্দারা এই অনুষ্ঠান অংশগ্রহণ করে ।আবাসনের সবচেয়ে বয়জষ্ঠ মিরা প্রামাণিক রবীন্দ্র ও নজরুল কে পুষ্প মাল্য দানের মধ্যে দিয়ে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠানের সুচনা হয় । আবাসনের বাসিন্দারা নাচ গান আবৃত্তি মাধ্যমে অনুষ্ঠান মাতিয়ে তুলেন।শিশু শিল্পী দের মধ্যে সঙ্গীত পরিবেশন করে অনিশ , অর্পিতা ও দীশারী । নৃত্য পরিবেশন করে অনুপ্রীতা , সঞ্চিতা , মৌনিকা , সমৃদ্ধি ,ও আনন্দী সেনগুপ্ত ।আবৃত্তি পরিবেশন করে অগ্নিমিত্রা, আনন্দী, ও বিদীশা । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহোর ব্যানার্জি । মালদা শহরের বিখ্যাত বাচিক শিল্পী রেশমি মজুমদার এর কন্ঠে ছড়া আবৃতি সকলকে আকৃষ্ট করে । সমগ্র অনুষ্ঠানটিতে সবকটি গান তবলায় সংগত করেন আবাসনের তবলচি ঋতবান মিশ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিশু চিকিৎসা অভিজিৎ মিশ্র ।বাসন্তী আবাসনের সম্পাদক শান্তনু রায় জানান ," প্রতি বছর ই আমরি আমাদের আবাসনের বাসিন্দাদের শিল্পী সত্তা বজায় রাখার জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে আবাসনের শিল্পী দের পুরস্কৃত করা হয় ।