`আসামে চলছে বাঙালি খেদাও’
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১০:৩১ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:৩১ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
ভারত জুড়ে অশুভ সংকেত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আসামের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে নির্মমভাবে হত্যার পর শুক্রবার কলকাতায় একাধিক কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নানাভাবে সেই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে আসাম নিয়ে এদিন পথে নামে সিপিএমও। আর কংগ্রেস শনিবার রাজ্যজুড়ে কালো দিবসের ডাক দিয়েছে।
মমতা বলেন, গুজরাটে চলছে বিহারি খেদাও আর আসামে চলছে বাঙালি খেদাও। সারা দেশে অশুভ সংকেত মনকে ভারাক্রান্ত করে রেখেছে।
বৃহস্পতিবার রাতে আসামের খবর পাওয়ার পরেই এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শুক্রবার রাজ্যে একাধিক প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।
