দিল্লির গৃহ মন্ত্রালয়ে অসমের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৩৮ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:৩৮ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার
সাংবাদিকদের মুখোমুখি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
গুয়াহাটি
গুয়াহাটির জু রোডে সংঘটিত গ্রেনেড বিস্ফোরণের পর উদ্বিগ্ন হয়ে পড়েছে গৃহ মন্ত্রালয়। রাজ্যের নিরাপত্তা বিভাগ বিস্ফোরণের পর থেকে রাজ্যের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত আছে। সোমবার এই বিষয়ে দিল্লিতে অসমের নিরাপত্তা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে ভবিষ্যতে এনআরসি নিয়ে রাজ্যে কী পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা নিয়েও আলোচনা হয়। দিল্লীতে এই বৈঠকে গৃহমন্ত্ৰী রাজনাথ সিং- এর সাথে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, কেন্দ্ৰীয় গৃহ সচিব, অসমের মুখ্য সচিব, ডিজিপি, এনআরসির মুখ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা সহ বহু উচ্চপদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন।
