সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অসমের কালিনগরে গাড়ি দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৮ এএম, ১৮ মে ২০১৯ শনিবার | আপডেট: ০৮:০৮ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

বৃহস্পতিবার  রাত অনুমান ১২ ঘটিকার সময় পাঁচগ্রাম থানার অন্তর্গত কালিনগর জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় এক ব্যক্তির এবং গুরুতর আহত আরও তিন যুবক। জানা গিয়েছে AS11Q 3808 নম্বরের একটি এল্ট্রো গাড়ি শিলচর দিক থেকে বদরপুর অভিমুখে আসার পথে কালীনগর এলাকায় বীপ‌রিত মুখি A01 JC 4327 নম্বরের এক‌টি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে এল্টো গাড়িতে থাকা চার যুবক মারাত্মক আহত হলে প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং আহতদের অবস্থা গুরুতর থাকায় পরবর্তীতে তাদেরকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। মেডিকেলে যাওয়ার পরে তমিজ উদ্দিন মজুমদার( ৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত ব্যক্তিরা হলেন রুহুল হুসেইন (২৪) সাইফুল ইসলাম( ৩০) জাকির হুসেইন লস্কর (২৩) তারা সকল কালাইন লক্ষিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিনের চৌধুরীর নিকট দুর্ঘটনার খবর পৌছা মাত্র তিনি তত্ক্ষনাত ঘটনা স্থলে উপস্থিত হয়ে স্থানীয় পুলিশ নিয়ে সবাইকে উদ্দ্বার করে শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করেন।