রতুয়ায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বিপত্তি,আহত ১১
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৮ এএম, ১৮ মে ২০১৯ শনিবার | আপডেট: ০৭:৫৮ এএম, ১৮ মে ২০১৯ শনিবার
মালদা
রতুয়া থেকে মালদা গাজোল যাওয়ার পথে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ১১ জন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আহতরা হলেন(১) কাদের মন্ডল (২)ডোমনি মন্ডল (৩) ভূমি মন্ডল (৪) সন্তোষ রবিদাস (৫) পাহাড় মন্ডল (৬) দূর্যোধন মন্ডল (৭) বিশ্বনাথ রবিদাস (৮) ফাতেমা খাতুন (৯) নিখিল মন্ডল (১০) অনিল মন্ডল (১১) আনন্দ মণ্ডল। আহতদের মধ্যে বেশির ভাগ শ্রমিকের কাজ করেন। আহতদের মধ্যে বেশির ভাগ মালদা রতুয়া শংকর টোলা ঘাট এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদা।রতুয়া থেকে মালদা গাজোল যাওয়ার পথে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ১১ জন আহত হয়েছেন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের শারীরিক অবস্থা ও ভর্তি হওয়ার কারণে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের স্থানান্তরিত করা হয়। পিকআপ ভ্যানটিতে মোট ২৪ জন যাত্রী ছিলেন। ঘাতক পিকআপ ভ্যানটি কে আটক করেছে পুলিশ।
