রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চোপড়ার দাসপাড়া ভারত-বাংলা সীমান্তের অম্ব

পুষ্প প্রভাত প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৫ মে ২০১৯ বুধবার | আপডেট: ১০:১৫ এএম, ১৫ মে ২০১৯ বুধবার

প্রাকৃতি ছবি

প্রাকৃতি ছবি

চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলা সীমান্তের অম্বিকানগর এলাকায় বিএসএফের গুলিতে মৃত এক গরু পাচারকারী। চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএসএফের গুলিতে মৃত গরুপাচারকারী চোপড়া থানার কলাবাড়িগছ এলাকার বাসিন্দা আবু তাহের। ভারত-বাংলা সীমান্তের অম্বিকানগর এলাকায় কাঁটাতার কেটে গরু পাচার করতে গেলে বিএসএফের গুলিতে শিকার হয় পাচারকারী। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।