বৈশাখীর তীব্র গরমে প্রচার সারছেন নুসরত জাহান
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১২ মে ২০১৯ রোববার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১২ মে ২০১৯ রোববার
রবিবার দুপুরে মিনাখাঁ বিধানসভা এলাকার আটপুকুরে হুড খোলা গাড়ি করে ভোট প্রচার সারলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা সোহম। এলাকায় প্রবেশ করতেই সাধারন মানুষের ঢল পরে প্রচার গাড়ীর সামনে এবং পুষ্পবৃষ্টিতে বরন করে নেন প্রার্থীকে। সেই এলাকায় জনগনের ইতিবাচক সাড়া মিলছে এমনটাই জানান প্রার্থী নুসরত জাহান।
