রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গৃহস্থবাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়ালে তোলপাড় এলাকায়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৫ এএম, ১০ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:১৫ এএম, ১০ মে ২০১৯ শুক্রবার

মালদা

একটি গৃহস্থবাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়ালে তোলপাড় হয়ে উঠে এলাকা। ঘটনাটি ঘটেছে মালদা অমৃতির সেকান্দর পুর গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদা অমৃতির সিকান্দার পুর এলাকার বাসিন্দা সুরেশ মন্ডলের বাড়িতে হঠাৎ আগুন লাগে সাথে সাথে আগুন রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লেগে যায় কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়ার কারণ সময় মত দমকল বাহিনীর উপস্থিত।