সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্কুল ছুটি নয় পড়তে চাই ছাত্র ছাত্রীরা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৮ মে ২০১৯ বুধবার | আপডেট: ০৪:১২ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

মালদা

স্কুল ছুটি নয় পড়তে চাই ছাত্র ছাত্রীরা। এই শ্লোগানকে সামনে রেখে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী দুই মাস স্কুল ছুটির প্রতিবাদে এবারে আন্দোলনে নামল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা শাখা। এই মর্মে সংগঠনের পক্ষ থেকে আজ বুধবার মালদা শহর জুড়ে এক প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিল শেষ হয় অতুল মার্কেট চত্বরে অবস্থিত শিক্ষাভবনে এসে। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ডি,আই এর হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক অরুন কুমার প্রসাদ এবং সভাপতি মনোরঞ্জন দাস জানান, রাজ্য সরকার অপ্রয়োজনীয় দুমাস স্কুল ছুটির ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন। সরকারি এই নির্দেশিকা যাতে প্রত্যাখ্যান করা হয় তার জন্য আজকে ডি,আই এর হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছেন। এই দুই মাস স্কুল ছুটির ফলে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। তাই তাদের এই আন্দোলন।