বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অসম থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত সম্ভাবনা নেই ড০ মনমোহন সিং-এর

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:৪৫ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

অসম থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত সম্ভাবনা নেই ড০ মনমোহন সিং-এর

অসম থেকে সুদীর্ঘ দিন ধরে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড০ মনমোহন সিং-এর কার্যকাল আগামী ১৪ জুন শেষ হয়ে আসছে। অসম থেকে পুনঃ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই মনমোহন সিং-এর।
বৰ্তমানে অসমের দুইজন রাজ্যসভার সাংসদ ড০ মনমোহন সিং ও শান্তিয়াস কুজুর কাৰ্য্যকাল আগামী ১৪ জুন সমাপ্ত হচ্ছে।
অসমে তৃতীয় পৰ্য্যায়ে অনুষ্ঠিত হওয়া লোকসভা নিৰ্বাচনের ভোটগ্ৰহণের পর থেকে রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে আগামী মাসে কার্যকাল সমাপ্ত হওয়া রাজ্যসভার দুই আসন নিয়ে রাজনৈতিক সমীকরণ আরম্ভ হয়েছে।।