শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুসলমানদের রমজান মাসের শুভেচ্ছা এরদোগানের

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪০ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:৪০ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

 মুসলমানদের রমজান মাসের শুভেচ্ছা এরদোগানের


 বিশ্বের মুসলমানদেরকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। 

গত রবিবার (৫ মে) নিজের ট্যুইটার একাউন্টে এক ক্ষুদে বার্তায় রমজানের শুভেচ্ছা জানান এরদোগান।

এরদোগান লেখেন, হে আল্লাহ! আমাদের নামাজ-রোজা কবুল করুন। ঈদ উল ফিতরের মাধ্যমে আমাদের মাঝে ঐক্য ও সংহতি ফিরিয়ে দিন।

উল্লেখ্য, রমজান মাস মুসলমানদের জন্য অনেক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। রবিবার তুরস্ক ও মধ্য প্রাচ্যের অনেক দেশে রমজানের চাঁদ উঠেছিল। সোমবার থেকে তারা রোজা পালন করছে।