পুলিশের জালে ২৪৫ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৪
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:৩১ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
মালদা
পুলিশের জালে ২৪৯ বোতল বিদেশি মদ সহ ৪ জনকে গ্রেফতার। ধৃতরা হল হংসরাজ মন্ডল, দীপু মহলদার, বিকাশ মাঝি ও সুন্দর মাঝি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মালদা হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকে বিহার সীমান্ত লাগোয়া দৌলতনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিদেশি মদের বোতলগুলি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান আটক হওয়া ওই বিদেশি মদের নতুন গুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে।
