রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদার সাহাপুরে অজ্ঞাত দুই যুবকের মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:০১ পিএম, ৪ মে ২০১৯ শনিবার | আপডেট: ০২:০১ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

মালদা

অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার সাহাপুর ডিস্কো মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মালদা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দিনের ঘটনার সম্পর্কে এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার সুশান্ত কুন্ডু বলেন এলাকায় ড্রাগের নেশায় ছেয়ে গেছে যুব সমাজের একাংশ। এই মুহূর্তে অবস্থা করুন তার দাবি এই নেশাগ্রস্ত হওয়ার কারণেই এই দুই যুবকের মৃত্যু হয়েছে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা জানান গতকাল রাতে এলাকাবাসীরা ফনী ঝড়ের আতঙ্কে ছিল। এরপরে হঠাৎই শনিবার সকালে অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ এলাকায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় মালদা থানায়। ছুটে আসে মালদা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান। ময়নাতদন্ত পরে জানা যাবে মৃত্যুর আসল কারণ। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।